দেশদিগন্ত নিউজ ডেক্সঃ সিলেট এ বিসিসি কর্তৃক বাস্তবায়িত ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় সিলেট নগরীর উপশহরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় ঢাকা থেকে ডাক, […]
দেশদিগন্ত নিউজ ডেক্সঃ সিলেট এ বিসিসি কর্তৃক বাস্তবায়িত ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় সিলেট নগরীর উপশহরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় ঢাকা থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সিলেট, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর এবং ফরিদপুর এর ৭টি প্রকল্প অফিসে একযোগে শুভ উদ্বোধন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ওই প্রকল্পের আওতায় সাতটি সেন্টারের মাধ্যমে সারাদেশ হতে ২৮০০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে এবং ২৮০ জন নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) ব্যক্তিকে বিনামূল্যে বিভিন্ন ধরনের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান পরবর্তী চাকুরীর জন্য উপযুক্ত করে চাকুরীর জন্য সহায়তা করা হবে।
এছাড়া দেশের ৭০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২১০ জন হেলথ প্রফেশনাল এবং এ সংশ্লিষ্ট প্রফেশনালদের ডিজএ্যাবিলিটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ এবং একই সাথে ৩৫০ জন কমিউনিটি ডিজএ্যাবিলিটি এক্সপার্ট (সিডিই) এবং ৭০০ জন প্রাইমারী ও সেকেন্ডারী স্কুল শিক্ষকদেরও এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্পের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ইতিমধ্যে সিলেট সহ সারা দেশে মোট ১৪০ জন মাষ্টার ট্রেনারের প্রশিক্ষণ কার্যক্রম সুসম্পন্ন হয়েছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||