যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস পর্তুগাল বাংলাদেশ দূতাবাস পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে। গতকাল ১৬ই ডিসেম্বর স্হানীয় সময় সকাল ১০ ঘটিকায় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত ড,মোহাম্মদ মাহফুজুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।বিকাল ৫ ঘটিকায় বিজয় দিবস উপলক্ষ্যে […]
অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বাণী পাঠ করেন যুগ্মসচিব (পাসপোর্ট) লায়লা মুনতাসীর দিনা,
মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দুতালয় এস এম গোলাম সারওয়ার ও
পররাষ্ট্র উপদেষ্টার বানী পাট করেন কনস্যুলার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান শেখ।
দিবস উপলক্ষ্যে নির্মিত চিত্র নিয়ে দিবসের তাৎপর্যের বর্ণনা উপস্হাপন এবং মহান বিজয় দিবসে মুক্তি যুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
বিজয় দিবসের আলোচনা সভায় বাংলাদেশী কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন । বক্তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, উন্নীত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী দলগতভাবে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।