Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৯:৫৮ পূর্বাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির  আলোচনা সভা অনুষ্ঠিত। বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের স্হানীয় একটি হোটেল পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম এ হাকিম মিনহাজ এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলমগীর হাসান ফারুকী । আলোচনা […]

মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
২ মিনিটে পড়ুন |

মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির  আলোচনা সভা অনুষ্ঠিত।

বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনের স্হানীয় একটি হোটেল পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম এ হাকিম মিনহাজ এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলমগীর হাসান ফারুকী ।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারার বলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পর্তুগাল বিএনপির যুগ্ন আহবায়ক এম এ হাকিম মিনহাজ বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি আপসহীন ভূমিকা পালন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় পর্তুগাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন
পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার আহমেদ রাফী, আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম , আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব, যথাক্রমে সুজন ভূইয়া, জাকির হোসেন ,,আব্দুল লতিফ কয়েছ,
যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপন, জাসাস পর্তুগালের আহবায়ক ইমরান আহমেদ ইমু, বিএনপি নেতা সানি সুমন ,এম এ দেলওয়ার,জসিম উদ্দীন, যুবদল নেতা সিহাব আহমদ,মোসার্রফ হোসেন সুমন,বেজা বিএনপির সাধারন সম্পাদক মারুফ সরকার,সেচ্চাসেবকদল এর যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দীন, সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক জয়নুল টিপু,জাসাস নেতা আমির উদ্দীন, আলিম উদ্দীন, বাপ্পু দাস,মোঃ মাসুদ বিএনপি নেতা আমির আলি, শানুর আহমদ,যুবদল নেতা ইন্জিনিয়ার নিরব, রাবেল আহমদ,জাসাস নেতা কাওছার আহমদ,বিষ্ন পদ সেন,আলাউদ্দিন, চয়ন দাস,কয়েছ বীন আলী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com