কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের উদ্যোগে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে সমাজ কল্যাণ শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে অভিগম্যতার সক্ষমতা বিষয়ে এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করেছে নারী প্রতিবন্ধী ফোরাম। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার উক্ত কর্মশালার আয়োজন করা হয়। সকালে নিবন্ধন, সার্বজনীন প্রার্থনার মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে পরিচিতি পর্ব ও […]
কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের উদ্যোগে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে সমাজ কল্যাণ শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে অভিগম্যতার সক্ষমতা বিষয়ে এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করেছে নারী প্রতিবন্ধী ফোরাম। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার উক্ত কর্মশালার আয়োজন করা হয়। সকালে নিবন্ধন, সার্বজনীন প্রার্থনার মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে পরিচিতি পর্ব ও কারিতাস পরিচিতি এবং কর্মশালার উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন পডুনা, এসডিডিবি প্রকল্পের এলিমেটর রিজয় সুটিং। কর্মশালায় নারী প্রতিবন্ধী ফোরামের পরিচিতি তুলে ধরা হয়। এলাকায় নারী প্রতিবন্ধী ব্যক্তিদের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখেন জাগরণী নারী প্রতিবন্ধী ফোরামের সহ-সভাপতি মাধবী অলমিক, সহ সম্পাদক অর্চনা বেস্রা। নারী ফোরামের কার্যক্রম এগিয়ে নিতে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ ও ইউনিয়ন পরিষদের সহযোগিতা বিষয়ক আলোচনায় প্রধান অতিথি ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক । অালোচনায় আরও অংশ নেন ইউপি সদস্য সাইদুল ইসলাম ও লায়লা বেগম। সমাপনী বক্তব্য দেন কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন পডুনা।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||