কমলগঞ্জে ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার। এ সময় […]
কমলগঞ্জে ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামসহ এলজিইডি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত্বাবধানে মাস জুড়ে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ চলবে। চলতি ২০২০-২১ অর্থবছরে সারাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কের সাড়ে ৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||