Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
৭:৪৫ অপরাহ্ণ, ৮ অক্টোবর ২০২০

পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের পুকুর রক্ষা করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় ড্রেন, রাস্তা, পুকুরসহ বিভিন্ন ধরণের পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সংস্কার করছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক রাস্তা, পুকুর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী […]

পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের পুকুর রক্ষা করতে হবে: পরিবেশমন্ত্রী
দেশ দিগন্ত ডেক্স:
২ মিনিটে পড়ুন |

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় ড্রেন, রাস্তা, পুকুরসহ বিভিন্ন ধরণের পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সংস্কার করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক রাস্তা, পুকুর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ড্রেন নির্মাণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্বল্প সময়ে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন সহজ হবে। শহরের ভিতর অবস্থিত পুকুর সংস্কার করে জলবায়ু পরিবর্তনজনিত উষ্ণ তাপমাত্রার প্রভাব কিছুটা হ্রাস করা সম্ভব হবে। এ সকল পুকুরের পানি পান ব্যতীত অন্যান্য দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের পুকুরসমূহ রক্ষা করতে হবে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মৌলভীবাজার-৩ (সদর) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুখ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পৌরসভার সূত্রে জানা যায়, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভা ও সৈয়ারপুরে দুটি পুকুর উন্নয়নের অংশ হিসেবে ৫৮৫ মিটার রিটেইনিং ওয়াল নির্মাণ, পৌরসভার ভিতরে ১০৭টি লাইট স্থাপন, পৌর এলাকার ২ হাজার ৩১০ মিটার রাস্তা সংস্কার, ৩২৮ মিটার রাস্তার পাশের আরসিসি ড্রেন, ড্রেনের ওপর স্থাপনের জন্য ২৬০ মিটার স্লাব নির্মাণ করা হচ্ছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com