Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১২:০১ পূর্বাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২৫

কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন

কাজা দো বাংলাদেশ পর্তুগাল এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন লিসবন, পর্তুগাল | ১৪ ডিসেম্বর ২০২৫ পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন কাজা দো বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজন করতে যাচ্ছে । এই […]

কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন
২ মিনিটে পড়ুন |

কাজা দো বাংলাদেশ পর্তুগাল এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন

লিসবন, পর্তুগাল | ১৪ ডিসেম্বর ২০২৫

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন কাজা দো বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজন করতে যাচ্ছে ।

এই উপলক্ষে ১৪ ডিসেম্বর (রবিবার) লিসবনের একটি রেস্টুরেন্টের হলরুমে অবস্থিত Casa Do Bangladesh (CDB)–এর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন বলেন,
“গত বছর আমরা খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করেছিলাম। তবে এ বছর বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে Mercado de Culturas, Lisboa হল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের বিস্তারিত:

তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার)
⏰ সময়: দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত
স্থান: Mercado de Culturas, Lisboa

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন Casa Do Bangladesh–এর উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও পর্তুগালে বসবাসরত সাংবাদিক নেতৃবৃন্দ সহ শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ ।

Casa Do Bangladesh এর নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে জানান, পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশি পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন একটি স্মরণীয় ও ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com