Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ক্রিকেট
৭:৫২ অপরাহ্ণ, ২ জানুয়ারি ২০১৯

অনুশীলনে এম পি সাহেব !

দেশদিগন্ত নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই মাঠে ফিরেছেন মাশরাফি। এমপি হওয়ার পরেও মাঠে ফেরার তাড়াটা ঠিক আগের মতোই আছে তার। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের তিন দিন আগেই মাঠে ফিরতে উদগ্রীব তিনি। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুরের অনুশীলন। নড়াইল থেকে নির্বাচনের একদিন পরেই মঙ্গলবার(১জানুয়ারি) ঢাকায় ফিরেছেন তিনি। উদ্দেশ্য […]

অনুশীলনে এম পি সাহেব !
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই মাঠে ফিরেছেন মাশরাফি। এমপি হওয়ার পরেও মাঠে ফেরার তাড়াটা ঠিক আগের মতোই আছে তার। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের তিন দিন আগেই মাঠে ফিরতে উদগ্রীব তিনি।

আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুরের অনুশীলন। নড়াইল থেকে নির্বাচনের একদিন পরেই মঙ্গলবার(১জানুয়ারি) ঢাকায় ফিরেছেন তিনি। উদ্দেশ্য একটাই রংপুরের অনুশীলনে যোগ দিবেন।

নিজের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করার পাশাপাশি দলের দেশি-বিদেশি খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক করে ফেলবেন। তাই আজই অনুশীলনে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।

এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে আসবেন দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। টি-টোয়েন্টি রাজা ক্রিস গেইলের পাশাপাশি এ প্রোটিয়ার সাথেও খেলার মাঠে থাকতে হবে মাশরাফিকে।

বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম দুই দিনই মাঠে নামতে হবে মাশরাফির রংপুরকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ভাইকিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। পরদিনই আবার খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামতে হবে মাশরাফিদের।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com