Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১০:০৭ অপরাহ্ণ, ১৪ জুন ২০২৫

পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা

পর্তুগালে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সামাজিক রাজনৈতিক সাংবাদিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশীর সম্মানে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী এম এ হাকিম মিনহাজের আয়োজনে ঈদ পূর্ণমিলনী এবং নৈশভোজের আয়োজন করা হয়। বুধবার রাজধানী লিসবনের স্হানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে এই নৈশভোজ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । পর্তুগাল বিএনপি […]

পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা
২ মিনিটে পড়ুন |

পর্তুগালে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সামাজিক রাজনৈতিক সাংবাদিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশীর সম্মানে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী এম এ হাকিম মিনহাজের আয়োজনে ঈদ পূর্ণমিলনী এবং নৈশভোজের আয়োজন করা হয়।

বুধবার রাজধানী লিসবনের স্হানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে এই নৈশভোজ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

পর্তুগাল বিএনপি নেতা আব্দুর রকিব সাবুর সভাপতিত্বে এবং যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপন এর সঞ্চালনায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ,আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম,আব্দুল হাসিব,সৈয়দ রাসেল আহমদ,আব্দুল গফফার, সানী সুমন, লিটন মিয়া,কয়েছ আহমদ,ইসমাইল আহমদ নাহিদ,বিএনপি নেতা তানভীর তারেক,ইসলাঈল হোসেন আতিকুর রহমান,যুবদল নেতা জাবেদ হক,মোশাররফ হোসেন সুমন, বিএনপি নেতা সাহান আহমদ,যুবদল নেতা আব্দুল লতিফ অনিক, মিজান চৌধুরী,সামছুল ইসলাম জসিম,সামছুল আলম,উপস্থিত ছিলেন বিএনপি নেতা শানুর আলী, হাসান আহমদ,জব্বার হোসেন চৌধুরী রোহান,জাহেদ হাসান সোহাগ,তামিম আহমদ,মোরসালিন,সুয়াইব আহমদ, মিয়া মোহাম্মদ বাবুল ,সুমন মোহাম্মদ প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পর্তুগাল শাখার যুগ্ম আহবায়ক এম এ হাকিম মিনহাজের উদ্যোগে অনুষ্ঠিত এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এক হৃদয়গ্রাহী ঈদ পুনর্মিলনী ও ভ্রাতৃত্বমূলক মিলনমেলায় পরিণত হয়েছে ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন “এই মিলনমেলা কেবল উৎসবের আয়োজনে সীমাবদ্ধ নয়; এটি জাতীয়তাবাদী দর্শনের প্রতি আমাদের দায়বদ্ধতা।

হাকিম মিনহাজ বলেন, আমি পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী। তবে এই প্রার্থিতা কাউকে সমর্থনে বাধ্য করার নয়। আপনাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে আপনি যাকে যোগ্য মনে করেন, তাকে নেতৃত্বে দেখতে চাইবেন। আমরা চাই একটি নির্বাচনী কাউন্সিলের মাধ্যমে সবার অংশগ্রহণে নেতৃত্ব নির্ধারিত হোক, যাতে পরীক্ষিত, ত্যাগী, ও দলপ্রীতিশীল নেতৃত্ব গঠিত হয়।”

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন নিজেও বলেছেন—এই মুহূর্তে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার মতো পরিবেশ নেই। তাই আমরা দাবি জানাই, পর্তুগাল বিএনপির একটি নির্বাচনী কাউন্সিল ঘোষণা করা হোক, যেন সকলে ভোট দিয়ে নেতৃত্ব নির্ধারণ করতে পারে।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আত্মদানকারী ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত সকল শহীদদের।এই শ্রদ্ধা নিবেদন ছিল আমাদের ইতিহাস, আত্মত্যাগ ও জাতীয় চেতনাকে সম্মান জানানোর একটি শক্তিশালী প্রতীক যা প্রমাণ করে, জাতীয়তাবাদী আদর্শ প্রবাসেও জ্বলন্ত ও জীবন্ত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com