Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৯:৫৩ অপরাহ্ণ, ১৪ জুন ২০২৫

পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত

পর্তুগালে আলমাদা তে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন জামিলা মিনিমার্কেডো লিসবন থেকে অদুরেই আলমাদা স্ট্রেইটে সন্ত্রাসীর হামলায় নিজ দোকানে সিলেট জেলার ফেন্চুগজ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা মাহবুব আলম নিহত হয়েছেন। তিনি গত ৮ মাস পুর্বে পরিবার কে পর্তুগাল নিয়ে আসেন। মৃত্যুকালে দুই কন্যা সন্তান রেখে গেছেন, একজনের বয়স ১০ বছর আরেক জনের […]

পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত
২ মিনিটে পড়ুন |

পর্তুগালে আলমাদা তে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন জামিলা মিনিমার্কেডো লিসবন থেকে অদুরেই আলমাদা স্ট্রেইটে সন্ত্রাসীর হামলায় নিজ দোকানে সিলেট জেলার ফেন্চুগজ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা মাহবুব আলম নিহত হয়েছেন।
তিনি গত ৮ মাস পুর্বে পরিবার কে পর্তুগাল নিয়ে আসেন।
মৃত্যুকালে দুই কন্যা সন্তান রেখে গেছেন, একজনের বয়স ১০ বছর আরেক জনের বয়স সাড়ে তিন বছর এবং স্ত্রী গর্ভবতী রয়েছেন।
স্বপ্ন ছিলো উন্নত বিশ্বের দেশ পর্তুগালে সন্তানদের জীবন সাজাবে সুন্দর ও ভালোভাবে।
কিন্তু বিধিবাম নিয়তি তাকে দেয়নি সে সুযোগ।
মধ্যে কটোর পন্তিরা সরকার গটন করার পর অভিবাসন নীতি কটোর থেকে কটোর করলেও সন্ত্রাসী ও অবৈধ ড্রাগস ব্যাবসায়ী কালিয়াদের ক্ষেত্রে তারা নিরব।
গত সপ্তাহে দ্বিপ জেলা মাদাইরাতে সাগড় পারে ছুরিকাঘাতে আহত করে এক বাংলাদেশীকে।
পর্তুগালের পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে, এ ঘটনায় দুইজন সন্দেহভাজন রয়েছে। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।

গত কিছুদিন ধরে দেশটিতে থাকা অভিবাসীরা বিভিন্ন প্রকার ঘৃণমূলক অপরাধের শিকার হচ্ছেন এবং বিভিন্ন স্থানে তাদের ওপর শারীরিক হামলার খবর পাওয়া গেছে। গত ১০ জুন একটি পর্তুগিজ থিয়েটারে ও কট্টর পন্থিদের দ্বারা শারীরিক হামলার শিকার হন একজন অভিনেতা।
অনুমান করা হচ্ছে শুধুমাত্র ডাকাতি করতে এসেই একটার পর একটা হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। জানা গেছে দোকানের ক্যাশ থেকে টাকা ডাকাতি করতে আসলে, মাহবুব বাধা দেয়, সাথে সাথে কয়েক রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসী। ঘটনাস্থলেই মৃত্যুরবরন করেন মাহবুব।
এদিকে সন্ত্রাসী হামলার ভয়ে উবার ও টেক্সি চালকরা সবসময় আতংক থাকতে হয়।
খবর পেয়ে পুলিশ এসে ছবি গুলির কোসা কুড়িয়ে নিচ্ছে এবং ছবি তুলে বিভিন্ন আলামত জব্দ করে।
প্রবাসীদের দাবি দূতাবাস এ ক্ষেত্রে নিরব থাকে কেনো?
এ ঘটনায় লিসবনে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com