মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ক্রীড়ানুরাগী,কুলাউড়া উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ডক্টর সাইফুল আলম চৌধুরী । আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা সমাগত। এক বাণীতে এই শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে […]
মৌলভীবাজার ২ কুলাউড়া আসনে সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ক্রীড়ানুরাগী,কুলাউড়া উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ডক্টর সাইফুল আলম চৌধুরী ।
আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা সমাগত।
এক বাণীতে এই শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশে বিদেশে অবস্থারত সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।
পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।তিনি দেশনায়ক জনাব তারেক রহমানের নতুন ধারার রাজনৈতিক চিন্তা ভাবনা কর্মিদের সামনে তুলে ধরেন, দলের নেতাকর্মিদের সুন্দর সুশৃঙ্খলতা এবং সৌহার্দ্য পুর্ণ ভাতৃত্ব্যবোধ বজায় রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেন।
প্রেস-বিজ্ঞপ্তি।