Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৭:৪৭ পূর্বাহ্ণ, ২৯ জুন ২০২৫

বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিপুল আনন্দ উল্লাসে মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবের আমেজে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী কে নির্বাচিত করেন। বিকেল ৩ ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। […]

বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
২ মিনিটে পড়ুন |

বিপুল আনন্দ উল্লাসে মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবের আমেজে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী কে নির্বাচিত করেন। বিকেল ৩ ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।
কাউন্সিলে মোট ৪১৩ জন ভোটারের মধ্য ৪০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ব্যালট পেপারের মাধ্যমে। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে মো. হারুন মিয়া ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি লাল মিয়া পেয়েছেন ১২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: জামাল উদ্দিন ২৫৬ ভোট ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মো: ইসমাইল আলী পেয়েছেন ১৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: ইব্রাহিম আলী ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মো: রানা আহমেদ পেয়েছেন ১৪৮ ভোট ও ফজির মিয়া পেয়েছেন ৮৫ ভোট। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রদলের কিংবদন্তী নেতা রেদওয়ান খান।
অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন। প্রথম অধিবেশনে শরীফপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মটুকের সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. এএনএম আবেদ রাজা।
প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, সদস্য ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আজিজুর রহমান মনির, সদস্য শামীম আহমদ চৌধুী,সদস্য বদরুজ্জামান সজল, সুফিয়ান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুরমান আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ বাপ্পু, উপজেলা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ টিপু, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, উপজেলা সংগ্রাম দলের সভাপতি হারুন মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, শরীফপুর ইউনিয়ন যুবদলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও মুমিন আলী, যু্বদল নেতা কামাল খান, রিপন আব্দুল্লাহ, মঈন উদ্দিন, শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রিফাত হাসান, ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুস সামাদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com