Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ক্রিকেট
১:৫৯ অপরাহ্ণ, ১ নভেম্বর ২০১৭

বিপিএল-এর উপস্থাপনায় নয়া চমক

বরাবরের মতো এবারো শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সব ঠিক থাকলে আগামী ৪ঠা নভেম্বর শুরু হচ্ছে এ আয়োজনটি। প্রতিবারই বিপিএল-এর পুরো আয়োজনটি উপস্থাপনা নিয়ে থাকে নানা চমক। শেষ দুইবার আমব্রিনকে দেখা গেলেও এবার থাকছে নতুন চমক। থাকছেন দেশেরই জনপ্রিয় তিন মডেল-উপস্থাপক। তারা হলেন-সামিয়া আফরিন, মারিয়া নূর ও জান্নাতুল […]

বিপিএল-এর উপস্থাপনায় নয়া চমক
দেশদিগন্ত :
১ মিনিটে পড়ুন |

বরাবরের মতো এবারো শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সব ঠিক থাকলে আগামী ৪ঠা নভেম্বর শুরু হচ্ছে এ আয়োজনটি। প্রতিবারই বিপিএল-এর পুরো আয়োজনটি উপস্থাপনা নিয়ে থাকে নানা চমক।
শেষ দুইবার আমব্রিনকে দেখা গেলেও এবার থাকছে নতুন চমক। থাকছেন দেশেরই জনপ্রিয় তিন মডেল-উপস্থাপক। তারা হলেন-সামিয়া আফরিন, মারিয়া নূর ও জান্নাতুল পিয়া।
এমনটাই নিশ্চিত করে জানিয়েছেন সামিয়া আফরিন। তিনি বলেন, এবার একটু ভিন্ন চমক থাকছে। আমি ছাড়াও মারিয়া নূর ও জান্নাতুল পিয়াকে দেখা যাবে এবারের আয়োজনে। আমি আর মারিয়া স্টুডিওতে থাকবো। আর পিয়াকে দেখা যাবে সরাসরি মাঠে। আশা করছি পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।
বিপিএল-এর প্রতি আসরে একজন বিদেশি উপস্থাপকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারও কি থাকছে কিনা সে বিষয়ে জানতে চাইলে সামিয়া আরো বলেন, খুব সম্ভবত বাইরে থেকে একজনকে আনা হবে। তবে তাকে মাঠের জন্য নয়। স্টুডিওতেই দেখা যাবে।
উল্লেখ্য, বিপিএল-এর প্রথম আসর থেকে আয়োজনটি চ্যানেল নাইনে সম্প্রচার হলেও সেটা পরিবর্তন হচ্ছে। এ বছর গাজী টিভির পর্দায় দেশের ঘরোয়া ক্রিকেটের জাকযমকপূর্ণ আয়োজনটি উপভোগ করবেন দর্শক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com