Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য
৯:৫২ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৭

রোলাঁ গারোঁয় ২০২৪ টেনিস অলিম্পিক

অলিম্পিকে ২০২৪ এবং ২০২৮ আসরের ভেন্যু নিয়ে কিছুটা জটিলতা ছিল। কিন্তু গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সেই জটিলতা কেটে যায়। ২০২৪ সালে প্যারিসে এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’র আসর বসবে। অলিম্পিকের অন্যতম ইভেন্ট টেনিস। ২০২৪ সালের অলিম্পিক টেনিস রোলাঁ গারোঁয় অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার মানে […]

রোলাঁ গারোঁয় ২০২৪ টেনিস অলিম্পিক
অনলাইন ডেস্ক :
১ মিনিটে পড়ুন |

অলিম্পিকে ২০২৪ এবং ২০২৮ আসরের ভেন্যু নিয়ে কিছুটা জটিলতা ছিল। কিন্তু গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সেই জটিলতা কেটে যায়। ২০২৪ সালে প্যারিসে এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’র আসর বসবে।

অলিম্পিকের অন্যতম ইভেন্ট টেনিস। ২০২৪ সালের অলিম্পিক টেনিস রোলাঁ গারোঁয় অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার মানে হলো, উইম্বলডনের পর আগস্টে ক্লে কোর্টে খেলবেন খেলোয়াড়রা। এরপর ইউএস ওপেন খেলতে নেমে পড়বেন অ্যান্ডি টেনিস তারকারা।

১৯৯২ সালের পর প্রথমবারের মতো ২০২৪ সালে ক্লে কোর্টে অলিম্পিক টেনিসের খেলা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে টেনিসের খেলা ক্লে কোর্টে হয়েছিল।

এদিকে ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ভেন্যুতে অলিম্পিক টেনিসের খেলা অনুষ্ঠিত হবে। এর আগে মাত্র একবার তথা ২০১২ সালের লন্ডন অলিম্পিকে উইম্বলডনের কোর্টে টেনিস খেলা অনুষ্ঠিত হয়েছিল।

২০২০-২১ সালে রোলাঁ গারোঁ নতুন রূপ লাভ করবে। অবকাঠামোগত উন্নয়নের ফলে এটির সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। ২০২৪ অলিম্পিকে টেনিসের পাশাপাশি রোলাঁ গারোঁয় বক্সিং, প্যারালিম্পিক টেনিস, রাগবি, বাস্কেটবল ও ফাইভ-এ সাইড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

ঢাকায় এশিয়া কাপ হকি শুরু আজ
৯ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com