Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ক্রিকেট
৪:১১ অপরাহ্ণ, ২৩ জুন ২০১৭

টেস্ট মর্যাদা পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড

আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্টে স্ট্যাটাসের মর্যাদা দিয়েছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ টেস্ট স্ট্যাটাস পাওয়া একাদশ ও দ্বাদশ সদস্য হলো দেশ দুটি। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে তাদের টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে সর্বশেষ টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ, ২০০০ সালে। ১৯৮২ সাল পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশ ছিল মাত্র সাতটি। ওই […]

টেস্ট মর্যাদা পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |

আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্টে স্ট্যাটাসের মর্যাদা দিয়েছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ টেস্ট স্ট্যাটাস পাওয়া একাদশ ও দ্বাদশ সদস্য হলো দেশ দুটি।
বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে তাদের টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে সর্বশেষ টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ, ২০০০ সালে।

১৯৮২ সাল পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশ ছিল মাত্র সাতটি। ওই বছরই টেস্ট খেলার স্বীকৃতি পায় শ্রীলংকা। আর ১৯৯২ সালে পূর্ণ সদস্যপদ পায় জিম্বাবুয়ে। এর আট বছর পর ওই কাতারে উঠে আসে বাংলাদেশ।

ক্রিকেট বীরত্বে আফগানরা:  ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার মধ্য দিয়ে সেরাদের তালিকায় ওঠে আসার পথ তৈরি হয় তাদের।

দুই বছর পর যুদ্ধবিধ্বস্ত দেশটি আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে তারা।

উন্নতির ধারাবাহিকতা ধরে রাখা আয়ারল্যান্ড ২০০৭ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করে। অভিষেক আসরেই তারা পাকিস্তানকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয়। এরপরের দুটি বিশ্বকাপেই খেলেছে তারা। এরপর টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করে আফগানরা। পরে টি-২০ সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশও করে নতুন ইতিহাস তৈরি করে মোহাম্মদ নবীরা।

কোন দল টেস্টের মর্যাদা পায় কত সালে

দলের নামসাল
অস্ট্রেলিয়া১৮৭৭
ইংল্যান্ড১৮৭৭
দ. আফ্রিকা১৮৮৯
ও. ইন্ডিজ১৯২৮
নিউজিল্যান্ড ১৯৩০
ভারত১৯৩২
পাকিস্তান
১৯৫২
শ্রীলঙ্কা ১৯৮২
জিম্বাবুয়ে১৯৯২
বাংলাদেশ২০০০
আফগানিস্তান২০১৭
আয়ারল্যান্ড ২০১৭

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com