Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৩:৪৩ পূর্বাহ্ণ, ১২ জুলাই ২০২০

মৌলভীবাজারে আমনের লক্ষ্যমাত্রায় বৈরি আবহাওয়ায় বাধা

মৌলভীবাজার প্রতিনিধি: দেশে এখন পুরো বর্ষা মৌসুম। এ মৌসুমে অন্যন্য বছরের চেয়ে এবার বৃষ্টি হচ্ছে বেশি। প্রতিনিয়ত এসব বৃষ্টিতে বিভিন্ন জেলার সাথে মৌলভীবাজারের কুশিয়ারা, মনু ও ধলাই নদে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী কানায় কানায় ভরে গিয়ে নদী পাড়ের গ্রামগুলোতে ছুঁই ছুঁই করে উঠতে শুরু করছে ঘোলা জল। শনিবার একটানা মুষলধারে বৃষ্টি পড়তে […]

মৌলভীবাজারে আমনের লক্ষ্যমাত্রায় বৈরি আবহাওয়ায় বাধা
২ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার প্রতিনিধি: দেশে এখন পুরো বর্ষা মৌসুম। এ মৌসুমে অন্যন্য বছরের চেয়ে এবার বৃষ্টি হচ্ছে বেশি। প্রতিনিয়ত এসব বৃষ্টিতে বিভিন্ন জেলার সাথে মৌলভীবাজারের কুশিয়ারা, মনু ও ধলাই নদে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী কানায় কানায় ভরে গিয়ে নদী পাড়ের গ্রামগুলোতে ছুঁই ছুঁই করে উঠতে শুরু করছে ঘোলা জল। শনিবার একটানা মুষলধারে বৃষ্টি পড়তে থাকায় কুশিয়ারা নদীসহ জেলার অন্যান্য নদে পানি বেড়েছে। এ ছাড়াও পাহাড়ি ঢল, ছড়া’র পানি দ্রæত বেগে প্রবাহমান হয়ে কাউয়াদিঘী হাওরসহ অন্যান্য বন্দে গিয়ে জমা হচ্ছে। এসব কারণে স্থানীয় কৃষকেরা রূপা আমন চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বৈরি আবহাওয়ায় এবার কতটুকু জমি আবাদ করতে পারবেন এমন ভাবনা ঘুরপাক খাচ্ছে কৃষকদের মনে।

এর আগে মৌলভীবাজার কৃষি বিভাগ এ প্রতিবেদককে জানায়, এবছর জেলাজুড়ে ১ লাখ ২শ হেক্টর জমিতে রুপা আমন চাষাবাদ করা হবে। তারা জানিয়েছেন গত বছর ১ লাখ ১৫০ হেক্টর জমিতে এ মৌসুমের ধান চাষ করা হয়েছিল। কৃষি বিভাগ আরো জানায়, গ্রীষ্মকালে কৃষকেরা ১ শতক জমিতে ৫ জাতের সবজি যাতে আবাদ করতে পারে, এ জন্য জেলার প্রতি ইউনিয়নে ৩২ জন কৃষককে সুবিধা দেয়া হচ্ছে। বেড়া ও পরিচর্চা বাবৎ জন প্রতি এরকম কৃষকদের ১ হাজার ৯শ ৩৫ টাকা করে দেয়া হয়েছে। জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়েন মোট ২ হাজার ১শ ৪৪ জন কৃষককে সবজি পুষ্টি বাগান কর্মসূচির আওতায় সরকারি তরফ থেকে ৪১ লাখ ৪৮ হাজার ৬৪০ টাকা প্রদান করা হয়েছে । মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুলবারী বলেন, এবছর রূপা আমন চাষাবাদ করতে জেলায় ৭০ শতাংশ বীজতলা সম্পন্ন হয়েছে। এবার ব্রি ৭৫,ব্রি ৮৭ ও বিনা ১৭ জাতের ধান চাষ করলে ফসল ভাল হবে। তিনি আরো জানান, জেলার সদর উপজেলা, রাজনগর ও কুলাউড়া উপজেলায় রূপা আমন বেশী চাষ হয় ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com