Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৬:৫৫ অপরাহ্ণ, ৪ এপ্রিল ২০২৬

একটি অপশক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবার অতিতে ফ্যাসিবাদের দালাল থেকেও সাবধান থাকতে হবে

একটি অপশক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবার ফ্যাসিবাদের দালাল থেকেও সাবধান থাকতে হবে, আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেছেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই।আগামী ৫ বছরে এই কুলাউড়া উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখন প্রয়োজন আপনাদের সহযোগিতা। তিনি শুক্রবার […]

একটি অপশক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবার অতিতে ফ্যাসিবাদের দালাল থেকেও সাবধান থাকতে হবে
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

একটি অপশক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবার ফ্যাসিবাদের দালাল থেকেও সাবধান থাকতে হবে,
আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি

নিজস্ব প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেছেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই।আগামী ৫ বছরে এই কুলাউড়া উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখন প্রয়োজন আপনাদের সহযোগিতা। তিনি শুক্রবার সন্ধ্যায় কুলাউড়ায় জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এর পরিচালনায় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, একটি গুপ্ত অপশক্তি বর্তমান সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র করে চলছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। এসময় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম দালালীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন যেকোনো কাজে থানায় যাওয়া যাবে কিন্তু অন্যায় দালালী করা যাবে না। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এসব অভিযোগ প্রমানিত হলে আজীবনের জন্য বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন বিগত নির্বাচন ছিলো বিএনপির অস্থিত্ব রক্ষার নির্বাচন। ওই নির্বাচনে যারা দলের বিরোধিতা করেছে বা নিষ্ক্রিয় থেকেছে, এমন কি অতিতে ফ্যাসিবাদের সহযোগিতা করেছে, হাসিনার দালালী করেছে তারাও নিজেদের বিএনপি কর্মী দাবি করতে পারে না।এসময় বিপুল করতালি দিয়ে দলীয় নেতাকর্মীরা সমর্থন জানান।

তিনি আওয়ামী লীগের দোষী নেতাদের বিষয়ে দলের অবস্থান জানিয়ে বলেন তাদেরকে যেমন কোনো মামলা থেকে ছাড়িয়ে আনার তদবির করা যাবে না। ঠিক তেমনি নতুন ভাবে কোনো মামলা গ্রেফতার হয়রানির জন্য কেউ তৎপর হলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ অধিবেশন থেকে ফিরে দলের বার্তা দেওয়ার জন্য বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা আহবান করা হয়।

কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক রেদোয়ান খান, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফসিনিয়র সহ সভাপতি কমর উদ্দিন জামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কমর উদ্দিন আহমেদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব কাওসার আহমেদ নিপার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুইয়া, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আতিক সহ কুলাউড়া উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী ম উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলার ১ টি পৌরসভা এবং ১৩ টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহস্রাধিক নেতাকর্মী এতে যোগ দেন।
পরে জনাব শওকতুল ইসলাম শকু এমপি দলীয় নেতাকর্মীদের সাথে এক নৈশভোজে মিলিত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৫ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৬ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com