শেকড়ের ঠানে, প্রানের ঠানে বর্ণাঢ্য আয়োজনে উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব ১৪৩৩ পহেলা বৈশাখের উদযাপন করেছে বাংলাদেশ হিন্দু কমিউনিটি ইন অব পর্তুগাল এ্যাসোসিয়েশন। গেলো রবিবার সকাল ১১ ঘটিকা থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ উৎসবে মাতেন সকল প্রবাসী । এতে প্রায় শত পরিবারে অংশগ্রহণে বাঙালিদের মিলনমেলায় পরিণত […]
শেকড়ের ঠানে, প্রানের ঠানে বর্ণাঢ্য আয়োজনে উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব ১৪৩৩ পহেলা বৈশাখের উদযাপন করেছে বাংলাদেশ হিন্দু কমিউনিটি ইন অব পর্তুগাল এ্যাসোসিয়েশন।
গেলো রবিবার সকাল ১১ ঘটিকা থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ উৎসবে মাতেন সকল প্রবাসী । এতে প্রায় শত পরিবারে অংশগ্রহণে বাঙালিদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠান কবিতা আবৃত্তি, নৃত্য ও গান গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন লিসবনের বাংলাদেশীরা। বাংলার কৃষ্টি-ইতিহাস এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম কুমার সরকার, সাধারন সম্পাদক রিপন চন্দ্র ও তন্নী সিংহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন এস এম গোলাম সারওয়ার, দূতালয় প্রধান বাংলাদেশ দুতাবাস পর্তুগাল। আরো ছিলেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি – রাজীব দেব, শিবু পাল, সাধারণ সম্পাদক – রিপন চন্দ, সহ-সাধারণ সম্পাদক রাজীব শীল, প্রমল নাথ, অনুপম সূএধর, সাংগঠনিক সম্পাদক – শিমুল দাশ।
অন্দিতা রায়,তন্নি সিংহ, শিপ্রা দাশ, অনন্যা রানী নাথ অশ্রু প্রমুখ।
সভাপতির বক্তব্য উত্তম কুমার সরকার বলেন -বিদেশের মাটিতে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম কে বাংলাদেশী কৃষ্টি – সংস্কৃতি কে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়ে থাকে।
দিনব্যাপী এই মেলায় জড়ো হয়েছেন শিশু-শিশু-কিশোর, তরুন-তরুনী সহ প্রবাসী বাংলাদেশীরা।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |