Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৭:১০ পূর্বাহ্ণ, ৮ মার্চ ২০২৬

নিউইয়র্ক ষ্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার সমাজসেবী জামাল উদ্দিন আহমেদ লিটন

নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ(লিটন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট থেকে সম্মাননা সনদ (Certificate of Appreciation) পেয়েছেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, মৌলভীবাজার জেলার কুলাউড়া কৃতী সন্তান ও সমাজসেবী জামাল উদ্দিন আহমেদ (লিটন)। নিউইয়র্কের কুইন্স কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ ও মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটের […]

নিউইয়র্ক ষ্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার সমাজসেবী জামাল উদ্দিন আহমেদ লিটন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক স্টেট সিনেটের সম্মাননা পেলেন কুলাউড়ার জামাল উদ্দিন আহমেদ(লিটন)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট থেকে সম্মাননা সনদ (Certificate of Appreciation) পেয়েছেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, মৌলভীবাজার জেলার কুলাউড়া কৃতী সন্তান ও সমাজসেবী জামাল উদ্দিন আহমেদ (লিটন)। নিউইয়র্কের কুইন্স কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ ও মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

নিউইয়র্ক স্টেট সিনেটের ১৩তম সিনেট ডিস্ট্রিক্টের সিনেটর জেসিকা রামোস-এর পক্ষ থেকে এ সম্মাননা সনদ প্রদান করা হয়। সনদে উল্লেখ করা হয়েছে, কুইন্স কমিউনিটির জন্য তাঁর নিরলস সেবা, নিষ্ঠা ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা জানানো হয়েছে।

গত ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা সনদ প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটের সিলমোহর ও সিনেটর জেসিকা রামোসের স্বাক্ষর সংবলিত এই সনদটি জামাল উদ্দিন আহমেদের সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে চ্যারিটি প্ল্যাটফর্ম ‘নিউকো’ (নিজ উদ্যোগে করি)-এর সঙ্গে যুক্ত থেকে তিনি নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। কুইন্সে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণে তাঁর সক্রিয় ভূমিকা ও মানবিক উদ্যোগ কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

নিউইয়র্ক স্টেট সিনেটের পক্ষ থেকে প্রাপ্ত এই সম্মাননা তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও অনুপ্রাণিত ও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য তিনি নিউইয়র্কে থাকলেও দেশেও বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ অসহায় দুস্থ মানুষের সেবায় ভূমিকা রাখছেন । প্রবাসে শতব্যাস্ততার মাঝেও কুলাউড়ার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের খবরাখবর রেখে চলছেন ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com