Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৩:১৭ পূর্বাহ্ণ, ১৩ জুন ২০২০

এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

  দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য […]

এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড
নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

 

দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থা‌টির অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. না‌সিমা সুলাতানা

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৯৫০ টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০ টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৪৬ জন মারা গেছেন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯৫ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com