নিউজ ডেস্ক ;সিলেটে আরো ৪০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর তারা শনাক্ত হন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত হলেন ১২৭৭ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের […]
নিউজ ডেস্ক ;সিলেটে আরো ৪০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর তারা শনাক্ত হন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত হলেন ১২৭৭ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই সিলেট নগর ও সদর উপজেলার বলে জানান তিনি। এছাড়া- তালিকায় দুইজন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী এবং একাধিক স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এদিকে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।