Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৫:২৯ পূর্বাহ্ণ, ১১ জুন ২০২০

আরো ১০১ জনের করোনা শনাক্ত সিলেটের দুই ল্যাবে

সিলেটের দুই ল্যাবে আরো ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানী হাসপাতালের ল্যাবে ৫৫ জন ও শাবির ল্যাবে ৪৬ জন। ওসমানীর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান , ওসমানীর ল্যাবে বুধবার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা […]

আরো ১০১ জনের করোনা শনাক্ত সিলেটের দুই ল্যাবে
সিলেট থেকে
১ মিনিটে পড়ুন |

সিলেটের দুই ল্যাবে আরো ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানী হাসপাতালের ল্যাবে ৫৫ জন ও শাবির ল্যাবে ৪৬ জন।
ওসমানীর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান , ওসমানীর ল্যাবে বুধবার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৩ জনে দাঁড়াল। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক, সাংবাদিকও রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের। আর সুস্থ হয়েছেন ১৩১ জন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ৪৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তারা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হামাদুল হক।
তিনি জানান, বুধবার ১৮৮ টি নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনা মিলিয়ে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা শেষে ৪৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ৪৬ মোট ২৮২ টি নমুনা পরীক্ষা শেষে ৪৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ৪৬ জনই সুনামগঞ্জ জেলার ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com