দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে আগামী ১৫ আগস্ট সব মাদরাসায় কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আর মাদরাসাগুলোতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে কিনা না করতে তা মনিটরিং করতে সব […]
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে আগামী ১৫ আগস্ট সব মাদরাসায় কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আর মাদরাসাগুলোতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে কিনা না করতে তা মনিটরিং করতে সব জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং সব জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে। সব ইবতেদায়ি দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদরাসায় নেয়া শোক দিবসের কর্মসূচির ছবি তুলে পাঠাতে কর্মকর্তাদের বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, মাদরাসাগুলোতে নেয়া শোক দিবসের কর্মসূচির ছবি তুলে ইমেইলে অধিদপ্তরে পাঠাতে কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||