Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
৮:৩৫ অপরাহ্ণ, ২৭ নভেম্বর ২০২৩

কুলাউড়ায় এইচএসসি ফলাফলে নেই চমক; কমেছে জিপিএ-৫ ও পাসের হার

কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে মহতোছিন আলী স্কুল এন্ড কলেজ পাশের হারে উপজেলার মধ্যে এবং কুলাউড়া সরকারি কলেজ সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে। এদিকে নতুন প্রতিষ্ঠান এম এ আহাদ আধুনিক কলেজ ৯৩.৬৫% পাসের হারে উপজেলা সেরা। উপজেলার ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১৫৮ জনের মধ্যে ২২১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮ প্রতিষ্ঠানের […]

কুলাউড়ায় এইচএসসি ফলাফলে নেই চমক; কমেছে জিপিএ-৫ ও পাসের হার
মাহদী হাসান
২ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে মহতোছিন আলী স্কুল এন্ড কলেজ পাশের হারে উপজেলার মধ্যে এবং কুলাউড়া সরকারি কলেজ সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে। এদিকে নতুন প্রতিষ্ঠান এম এ আহাদ আধুনিক কলেজ ৯৩.৬৫% পাসের হারে উপজেলা সেরা। উপজেলার ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১৫৮ জনের মধ্যে ২২১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮ প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলায় পাশের হার ৭০.১৭% শতাংশ।

গত বছরের তুলনায় ৩.৮৮% কমেছে পাসের হার। গত বছর যেখানে ৭ টি প্রতিষ্ঠানে ৬৯ টি জিপিএ-৫ এসেছিলো। এবার ১৪ প্রতিষ্ঠানে সেখানে জিপিএ-৫ মাত্র ২০ টি। 

কলেজওয়ারী ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৬১৫ জনের মধ্যে ৬ জন জিপিএ ৫ সহ ৪৮৫ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪৭০ জনের মধ্যে ১ জন জিপিএ ৫সহ ৩১০ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৬৭২ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ৪২৩ জন, এম এ গণী আদর্শ কলেজ থেকে ২০৩ জনের মধ্যে ৯৭ জন, ভাটেরা ডিগ্রী কলেজ থেকে ১৪৩ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ১২৩ জন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজ থেকে ১৭৭ জনের মধ্যে ৫ জন জিপিএ ৫ সহ ১৪৪ জন, আলী আমজদ স্কুল এন্ড কলেজ থেকে ১৫১ জনের মধ্যে ৪ জন জিপিএ ৫ সহ ১২২ জন, ছকাপন স্কুল এন্ড কলেজ থেকে ৯৪ জনের মধ্যে ৬৯ জন, বরমচাল স্কুল এন্ড কলেজ থেকে ১৭৫ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ১৩৮ জন, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজ থেকে ২২২ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ১৪১ জন, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজ থেকে ৩১ জনের মধ্যে ১৭ জন, গজভাগ স্কুল এন্ড কলেজ থেকে ২২ জনের মধ্যে ১১ জন, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজ থেকে ৮৩ জনের মধ্যে ৭২ জন এবং মনু মডেল কলেজ থেকে ১০০ জনের মধ্যে ৭৪ জন পাস করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com