Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

জাতীয়
৭:০১ অপরাহ্ণ, ২৬ জুলাই ২০১৯

বড়লেখায় ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সিরাজ চেয়ারম্যান নির্বাচিত

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ উদ্দিন বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল হক ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের সিরাজ উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৯০৩ […]

বড়লেখায় ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সিরাজ চেয়ারম্যান নির্বাচিত
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ উদ্দিন বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোট গণনা শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল হক ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের সিরাজ উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৯০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনরাস মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৭৩ ভোট। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৩জন। নির্বাচনে ১৭ হাজার ১৭৮ ভোটের মধ্যে ১০ হাজার ৪৬০ ভোট পড়েছে। ভোট প্রদানের হার ৬০ দশমিক ৮৯ শতাংশ।

বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ পদত্যাগ করে গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেন। এতে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

৩ বছর আগে
জাতীয়

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com