দেশদিগন্ত নিউজ ডেস্কঃ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখনো আতংকিত হওয়ার কোন পরিস্থিতি তৈরী হয়নি। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা বাসি আতংকিত না হয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। ১৩ জুলাই শনিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফুর আলম খান […]
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখনো আতংকিত হওয়ার কোন পরিস্থিতি তৈরী হয়নি। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা বাসি আতংকিত না হয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
১৩ জুলাই শনিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফুর আলম খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্ত্তী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ ইউএনও সহ রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, কৃষি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বালি মহালের বালি পরিবহনের জন্য যে সকল স্থানে বন্যা পতিরক্ষা বাঁধ কাটা হয়েছিল তা দ্রুত মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সকল আশ্রয় কেন্দ্র গুলোকে সংস্কার করে রাখতে ইউএনওদের কে নির্দেশ দেওয়া হয়েছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||