Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৩:০৬ অপরাহ্ণ, ২৪ মে ২০১৯

কুলাউড়ার বিভিন্ন এলাকায় স্মরণকালের ভারী বর্ষণ

ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় স্মরণকালের ভারী বর্ষণ হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে সকাল ৯ টা পর্যন্ত এই এলাকায় প্রায় ২০০ মি লি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । এদিকে প্রবল বর্ষণের কারণে বিদ্যুৎ গতিতে বাড়ছে মনু নদের পানি। আজ শুক্রবার সকাল থেকে এ পর্যন্ত (১২.০৬) নদীতে প্রায় ১০ ফুট পানি বেড়েছে। […]

কুলাউড়ার বিভিন্ন এলাকায় স্মরণকালের ভারী বর্ষণ
ছয়ফুল আলম সাইফুলঃ
১ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় স্মরণকালের ভারী বর্ষণ হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে সকাল ৯ টা পর্যন্ত এই এলাকায় প্রায় ২০০ মি লি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।
এদিকে প্রবল বর্ষণের কারণে বিদ্যুৎ গতিতে বাড়ছে মনু নদের পানি। আজ শুক্রবার সকাল থেকে এ পর্যন্ত (১২.০৬) নদীতে প্রায় ১০ ফুট পানি বেড়েছে।
এলাকাবাসীর ধারনা বিকেলের পরই নদীর পানি বিপদজনক রুপ নিতে পারে।
এদিকে হাজীপুর ইউনিয়নের মাদানগর থেকে নোয়াগাও পর্যন্ত এবং শরীফপুর ইউনিয়নের  চাতলাপুর চেকপোস্ট হইতে নিশ্চিন্তপুর পর্যন্ত নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে বন্যা ও নদী ভাঙনের আতংক দেখা দিয়েছে।
উল্লেখ্য গত বছরের ২৭ রমজান হাজীপুর, শরিফপুর, টিলাগাও ইউনিয়নে সৃষ্ট ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিলো যা এখনও কাটিয়ে উঠতে পারেনি এলাকাবাসী।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান কাউকাপন বাজার এলাকায়  বাজারের অর্ধেক গত বছরের বন্যায় বিলীন হয়ে গেছে । এখন কোনিমোরা থেকে দেওয়ানদিঘী রাস্তাসহ পুরো বাজার বিলীন হওয়ার আশংকা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আজ মুঠোফোনে জানান, কাউকাপন বাজার রক্ষার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com