নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরিয়ান (৬) ও জান্নাত (৪) নামে দুটি শিশু পাওয়া গেছে। এরা সম্পর্কে ভাই বোন। তারা তাদের বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছে। বর্তমানে তাদেরকে নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শিশু দুটিকে সোনারগাঁয়ের মল্লিকপাড়া এলাকায় রাস্তার পাশে কান্না করতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সেখানে গিয়ে তাদের থানায় […]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরিয়ান (৬) ও জান্নাত (৪) নামে দুটি শিশু পাওয়া গেছে। এরা সম্পর্কে ভাই বোন। তারা তাদের বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছে। বর্তমানে তাদেরকে নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শিশু দুটিকে সোনারগাঁয়ের মল্লিকপাড়া এলাকায় রাস্তার পাশে কান্না করতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সেখানে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সংবাদ পেয়ে ওসির নির্দেশে শিশু দুটিকে এনে থানায় রেখেছি। তারা বাবা ও মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে না। যদি কেউ তাদের চিনে থাকেন বা যাদের বাচ্চা হারিয়ে গেছে তারা যেন দ্রুত থানায় যোগাযোগ করেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||