Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
৪:১৬ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০১৯

চাকরি নিয়ে এসআই পদে নিয়োগ

ছয়ফুল আলম সাইফুলঃ  পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবায় যারা নিজের জীবিকা নির্বাহ করতে চান, তাদের জন্য সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারাদেশে পুলিশের আটটি বিভাগীয় রেঞ্জের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এতে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসরত নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। […]

চাকরি নিয়ে  এসআই পদে নিয়োগ
ছয়ফুল আলম সাইফুলঃ
৪ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ  পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবায় যারা নিজের জীবিকা নির্বাহ করতে চান, তাদের জন্য সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারাদেশে পুলিশের আটটি বিভাগীয় রেঞ্জের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এতে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসরত নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখে নিজ বিভাগীয় রেঞ্জে সকাল ৯টায় শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

আবেদনকারীর বয়স ও যোগ্যতা : পুলিশের সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে নূ্যনতম স্নাতক পাস হতে হবে। সেইসঙ্গে থাকতে হবে কম্পিউটার চালনার অভিজ্ঞতা। আবেদনকারীর বয়স ১ এপ্রিল, ২০১৯ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে। এতে অবিবাহিত বাংলাদেশি নারী-পুরুষ আবেদন করতে পারবেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের বয়স হবে ১৯ থেকে ৩২ বছর। এ ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা হিসেবে সাধারণ ও অন্যান্য কোটায় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী (বডি মাস ইনডেস্ক) থাকতে হবে।

পরীক্ষার সময় ও স্থান :আটটি বিভাগীয় রেঞ্জের প্রাথমিক শারীরিক মাপ ও পরীক্ষা আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে ঢাকা রেঞ্জ বা বিভাগের প্রাথমিক শারীরিক মাপ ও পরীক্ষা হবে এপিবিএন পুলিশ লাইন্স, উত্তরা, ঢাকায়। ময়মনসিংহ রেঞ্জের পরীক্ষা হবে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স, ময়মনসিংহে। চট্টগ্রাম রেঞ্জের পরীক্ষা হবে সিএমপি পুলিশ লাইন্স, চট্টগ্রামে। রাজশাহী রেঞ্জের পরীক্ষা হবে রাজশাহী জেলা পুলিশ লাইন্স, রাজশাহীতে। রংপুর রেঞ্জের পরীক্ষা হবে রংপুর জেলা পুলিশ লাইন্স, রংপুরে। খুলনা রেঞ্জের পরীক্ষা হবে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায়। বরিশাল রেঞ্জের পরীক্ষা হবে বরিশাল জেলা পুলিশ লাইন্স, বরিশালে। সিলেট রেঞ্জের পরীক্ষা হবে সিলেট জেলা পুলিশ লাইন্স, সিলেটে। শারীরিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং তিন কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট আকারের ছবিসহ প্রয়োজনীয় কাগজ আনতে হবে।

আবেদন প্রক্রিয়া :শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওই দিন তিন টাকা প্রদান করে আবেদন ফরম নিতে হবে। আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে তিন কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের অনুকূলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরীক্ষা ফি ৩০০ টাকা ১-২২১১-০০০০-২০৩১ কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজসহ আগামী ৭ মের মধ্যে নিজ নিজ রেঞ্জে ডিআইজির কার্যালয়ে জমা দিতে হবে।

লিখিত পরীক্ষার সময় ও মানবণ্টন :প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তিন ধাপে। প্রথমে ১০০ নম্বরের ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা হবে আগামী ১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তিন ঘণ্টাব্যাপী সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে ১৭ জুন সকাল ১০টা থেকে। এ ছাড়া মনস্তত্ত্ব বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে ১৮ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার স্থান প্রার্থীদের পরে জানানো হবে।

মৌখিক পরীক্ষা :লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর ফরম পূরণ করতে হবে। চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর সম্পূর্ণ হলে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে।

প্রশিক্ষণ :বহিরাগত ক্যাডেট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন প্রার্থীদের বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম, চিকিৎসাসেবা এবং মাসিক এক হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে।

নিয়োগ ও বেতন :সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষ হলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ গ্রেড ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা হারে বেতন-বোনাস পাবেন। এ ছাড়া বিনামূল্যে পোশাকসামগ্রী, চিকিৎসা, রেশন সুবিধা ও ঝুঁকি ভাতাপ্রাপ্ত হবে। প্রচলিত বিধি অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি প্রাপ্তিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনেরও সুযোগ থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com