Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

লাইফস্টাইল
৮:২৬ অপরাহ্ণ, ২৫ মার্চ ২০১৯

মৌলভীবাজারে এক পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রোববার রাত আনুমানিক ১০টার দিকে ভাটেরা ইউনিয়ন পরিষদে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় সূত্র জানায়, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনিতে […]

মৌলভীবাজারে এক পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রোববার রাত আনুমানিক ১০টার দিকে ভাটেরা ইউনিয়ন পরিষদে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনিতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন।

রোববার রাতে ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম গ্রহণ করার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলছুমা ও ফাতেমা রাখা হয়।

এ ব্যাপারে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় নিরাপদে আছে। ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড়-চোপড়সহ তাৎক্ষণিক খরচের ব্যবস্থা করেছি আমরা। ইসলাম ধর্ম গ্রহণ করে তারা অনেক খুশি এবং আনন্দিত। তারা সবাই ভালো আছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com