দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ডাকসু নির্বাচনের ভোট শুরুর আগেই ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সাধারণ শিক্ষার্থীরা। রাতের আঁধারে জালভোট দিয়ে ব্যালটবাক্সে ভরে রাখার অভিযোগে সোমবার সকালে হলের শিক্ষার্থীরা প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানীকে অবরোধ করে […]
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ডাকসু নির্বাচনের ভোট শুরুর আগেই ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সাধারণ শিক্ষার্থীরা।
রাতের আঁধারে জালভোট দিয়ে ব্যালটবাক্সে ভরে রাখার অভিযোগে সোমবার সকালে হলের শিক্ষার্থীরা প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানীকে অবরোধ করে রাখেন।
এ সময় বিক্ষুব্ধ ছাত্রীরা প্রোভিসির প্রাইভেটকারটি জালভোটের ব্যালট দিয়ে ঢেকে দেন। ভোট জালিয়াতিকে তারা লজ্জার ভোট বলে স্লোগান দেন।
এর আগে কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকেও হলে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
জানা গেছে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে শিক্ষার্থীরা নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার দেখতে চান। কিন্তু তারা সেই সময় ব্যালট দেখাতে অস্বীকার করেন।
পরে শিক্ষার্থীদের চাপের মুখে ব্যালটবাক্স খুলতে বাধ্য হন কর্মকর্তারা। সেই সময় শিক্ষার্থীরা তিনটি ব্যালট বাক্সে ভোট দেয়া ব্যালট পান।
এ সময় ভোট স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
প্রোভিসি ও প্রক্টর দুজনেই আগাম জালভোটের সত্যতা পাওয়া গেছে বলে স্বীকার করেন।
এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন তারা।
একই সঙ্গে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিতের পাশাপাশি হল প্রভোস্ট শবনম জাহানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||