Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
২:৪০ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়া শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  কুলাউড়ায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৫ ফেব্র“য়ারি সোমবার বিকেলে কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুলাউড়া পৌর শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় শুভসংঘ কুলাউড়া […]

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়া শুভসংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  কুলাউড়ায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৫ ফেব্র“য়ারি সোমবার বিকেলে কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কুলাউড়া পৌর শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল লাইছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শুভসংঘের উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, এম এ গণি আর্দশ কলেজের প্রভাষক সাবিনা ইয়াছমিন, সমাজসেবক তৈমুছ আলী, বিশিষ্ট দন্ত্য চিকিৎসক ও সংগঠক ডা. হেমন্ত চন্দ্র পাল, কালের কণ্ঠের কুলাউড়া উপজেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল, সংগঠক সোহেল আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিদা আক্তার সেবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান সুজন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক রুমেল আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য ইমরানুল ইসলাম রানা, মোঃ ওয়াকিফ খাঁন, আশফাক আহমদ রবিন, তাজুল ইসলাম তুহিন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে ২৮ ফেব্র“য়ারী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। এছাড়া তিন গ্র“পের প্রথম তিনজন করে মোট নয়জনের নাম ঘোষণা করে পুরস্কার দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com