Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ঢালিউড
১২:৩৫ অপরাহ্ণ, ২০ আগস্ট ২০২০

গোপনেই শখের দ্বিতীয় বিয়ে

চলতি বছরের শুরুতেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে গোপনে বিয়ে করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। তবে এবার জানা গেল ঘটনার সত্যতা। চলতি বছর ১২ মে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন শখ। বর রহমান জন। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন, এখন পেশায় ব্যবসায়ী। […]

গোপনেই শখের দ্বিতীয় বিয়ে
বিনোদন ডেস্ক
১ মিনিটে পড়ুন |

চলতি বছরের শুরুতেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে গোপনে বিয়ে করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। তবে এবার জানা গেল ঘটনার সত্যতা। চলতি বছর ১২ মে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন শখ। বর রহমান জন। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন, এখন পেশায় ব্যবসায়ী। দু’জনে সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়।

কোরবানির ঈদ উপলক্ষে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে বেড়াতে গিয়েছেন শখ। জানা যায়, শখ বর্তমানে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে আছেন। করোনার প্রকোপ কমলে খুব শিগগিরই ঢাকায় ঘটা করে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। দুই বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়।

অনেকেই এদের নিয়ে এভাবেই মন্তব্য করেন – পর্দার মানুষদেরই শুধু বিয়ে ভেঙে যায় না, অন্য পেশার ক্ষেত্রেও ঘটে। তবে, রুপালি পর্দার লোকদের যদি হিসাব করেন, বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি। 2/1 জন বাদে একজন পুরুষ বা নারীর ক’ এক বার তারা স্ত্রী বা স্বামী বদল করছে। যৌন অতৃপ্তি না অবাস্তব চিন্তার কারনে তাদের বিয়ে ভাঙে? নাকি এটাই আধুনিকতা?

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সুন্দরী টয়া
৯ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com