Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৮:৪২ অপরাহ্ণ, ২১ ফেব্রুয়ারি ২০১৯

চক বাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মমতার শোক বার্তা

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার সকালে নিজের টুইটার একাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ শোকবার্তা দেন তিনি।পোস্টে মমতা লেখেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী […]

চক বাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মমতার শোক বার্তা
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার সকালে নিজের টুইটার একাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ শোকবার্তা দেন তিনি।পোস্টে মমতা লেখেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।

রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবার আগুনের তীব্রতা বেড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছে অর্ধশতাধিক মানুষ। এদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com