কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহনের জন্য চেয়ারম্যান পদে ৪ ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি (সোমবার) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল এর কাছে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, স্বতন্ত্র […]
কুলাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহনের জন্য চেয়ারম্যান পদে ৪ ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
১৮ ফেব্রুয়ারি (সোমবার) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল এর কাছে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, এনজিও সংস্থা প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক নবাব আলী নকি খাঁন এবং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মহি উদ্দিন হোসেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরবিন্দ ঘোষ বিন্দু, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না ও সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল, লংলা চা-বাগানের রাজকুমার কালোয়ার রাজু, আব্দুল আহাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সংগঠক হুমায়ুন কবির শাহান।
এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কুলাউড়া পৌর জাসদ সভাপতি নারী নেত্রী নেহার বেগম, ফাতেমা ফেরদৌস চৌধুরী পপি ও মোছাঃ শাহানা আক্তার।
উল্লেখ্য, আগামী ১৮ মার্চ কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||