Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১২:৫৭ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০১৭

কুলাউড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে; ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি লাইনচ্যুতি হয়ে যায়। এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ। সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান,দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে […]

কুলাউড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেট প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে; ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি লাইনচ্যুতি হয়ে যায়।

এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ।

সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান,দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়েছে।

এদিকে শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com