Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:৪৬ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০১৭

কুলাউড়া হাজীপুরে মধ্যপ্রাচ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে এক মধ্যপ্রাচ্য প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ অর্থ, স্বর্নালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। ঘটনাটি ঘটে গত ১৬ নভেম্বর মধ্যরাতে ইউনিয়নের ভূইগাঁও গ্রামে । জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটায় মুখোশধারী ৭ জনের একটি ডাকাতদল হাজিপুর ইউনিয়নের পশ্চিম ভুইগাঁও গ্রামের খলিল আহমদ চৌধুরী […]

কুলাউড়া হাজীপুরে মধ্যপ্রাচ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি
দেশদিগন্ত ডেক্স
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে এক মধ্যপ্রাচ্য প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ অর্থ, স্বর্নালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। ঘটনাটি ঘটে গত ১৬ নভেম্বর মধ্যরাতে ইউনিয়নের ভূইগাঁও গ্রামে ।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটায় মুখোশধারী ৭ জনের একটি ডাকাতদল হাজিপুর ইউনিয়নের পশ্চিম ভুইগাঁও গ্রামের খলিল আহমদ চৌধুরী মুক্তার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল গৃহকর্তা, তাঁর স্ত্রী ও ছেলে মেয়েকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। লুটপাটকালে ডাকাতদল নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালংকার, দামি মোবাইল সেট ও মালামালসহ কমপক্ষে ৪ লাখ টাকার মালমাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। যাবার সময় ডাকাতদল গৃহকর্তাকে মামলা না করার জন্য হুমকি দিয়ে যায়।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এলাকার কিছু চিহ্নিত চোর বর্তমানে জামিনে আছে। ডাকাতির সাথে এদের সম্পৃক্ততা থাকতে পারে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। অভিযোগ পেলে এব্যাপারে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com