ঐক্য, শৃঙ্খলা, সেবা এই তিন মূলমন্ত্রকে ধারণ করে কুলাউড়ায় ‘‘প্রতিশ্র“তি’’ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া বশির প্লাজাস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের […]
ঐক্য, শৃঙ্খলা, সেবা এই তিন মূলমন্ত্রকে ধারণ করে কুলাউড়ায় ‘‘প্রতিশ্র“তি’’ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া বশির প্লাজাস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানকে প্রধান উপদেষ্ঠা মনোনীত করা হয়।
শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামকে সভাপতি, বিশিষ্ট সংগঠক মোঃ আবুল মনসুর রাজনকে সাধারণ সম্পাদক ও আমতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিজনকে ১ম সাংগঠনিক সম্পাদক করে মনোনিত করে ১৫ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ-সভাপতি সাইদুজ্জামান অপু, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মোহন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রুকন, কোষাধ্যক্ষ বিমল ঘোষ, প্রচার সম্পাদক জসিম আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খাঁন মোঃ ওয়াজেদ, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক অলি খাঁন, সদস্য সোহানুর রহমান সোহান, আব্দুস সামাদ আজাদ পলাশ, তারেক আহমদ। উল্লেখ্য, শীঘ্রই বর্ণাঢ্য আয়োজনে এইচএসসি পরীক্ষায় ২০১৭ বর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিটির অভিষেক ঘটবে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||