Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৪:২৬ অপরাহ্ণ, ১৪ নভেম্বর ২০১৭

কুলাউড়ায় হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর প্রবাসী সংবর্ধনা

হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে উত্তরবাজার কুলাউড়াস্থ জীবনবীমা কর্পোরেশন কার্যালয়ে পরিষদের অন্যতম উপদেষ্ঠা মীর শহীদুর রহমান সাইস্তার প্রবাস গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাওর বাচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা সভাপতি ইউছুফ গণি কলেজের প্রভাষক ও মানবতার জন্য ভাষানী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধঅরণ সম্পাদক মোহাম্মদ […]

কুলাউড়ায় হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর প্রবাসী সংবর্ধনা
দেশদিগন্ত ডেক্স
১ মিনিটে পড়ুন |

হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে উত্তরবাজার কুলাউড়াস্থ জীবনবীমা কর্পোরেশন কার্যালয়ে পরিষদের অন্যতম উপদেষ্ঠা মীর শহীদুর রহমান সাইস্তার প্রবাস গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাওর বাচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা সভাপতি ইউছুফ গণি কলেজের প্রভাষক ও মানবতার জন্য ভাষানী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধঅরণ সম্পাদক মোহাম্মদ মোতাহের হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধঅরণ সম্পাদক হাজী মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি ভুকশিমইল ইউপি শাখার সভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, সহ সভাপতি ও ব্রাহ্মনবাজার জাপার সভাপতি জয়ণাল আবেদীন খান, ভুকশিমইল কলেজের প্রভাষক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মাষ্টার জহিরুল ইসলাম হাকিম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ, সহ প্রচার সম্পাদক কয়েছ আহমদ বটলাই, সুজেল আহমদ ও আলাল হোসেন, সদস্য হাজী পংকি মিয়া, ছালামত খান, আলাল খান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির সম্মানে স্মারকলিপি পাঠ করেন পরিষদের সাধঅরণ সম্পাদক আফতাব উদ্দিন আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মীর শহীদুর রহমান সাইস্তার সম্মানে হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর পক্ষে সম্মাননা ক্রেস্ট, স্মারকলিপি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com