Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১২:০২ অপরাহ্ণ, ৫ নভেম্বর ২০১৭

কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার শহরে এক বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় পরিদর্শক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা […]

কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন
দেশদিগন্ত :
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার শহরে এক বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় পরিদর্শক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি।

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম মুসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ইউসিঃসিঃ লিমিটেডের চেয়ারম্যান ফজলুল হক ফজলূ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মঈনুল ইসলাম শামীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান আখই, ভোরের আলো সমবায় সমিতির আলী সজ্জাদ খান।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদাতুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন রাখালশাহ সমবায় সমিতির আরজান হোসেন শাহিন, কুলাউড়া বহুমুখি সমবায় সমিতির মাহমুদুল করিম মিন্টু, লাইফপ্লাস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পার্থ মল্লিক।

বক্তারা উৎপাদনমুখী সমবায় গড়ে তোলে শান্তির সমাজ ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোশারফ হোসেন ও গীতা পাঠ করেন গীতা রানী প্রীতি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com