Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

তারার স্টাইল
১১:৫২ অপরাহ্ণ, ১০ অক্টোবর ২০১৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’

বাংলা চলচ্চিত্রের এক অংশের শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্রের নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ ২ অক্টোবর দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এরপর আজ মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে এ সংগঠনটির নেতৃবৃন্দ। আর এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র […]

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’
দেশদিগন্ত :
২ মিনিটে পড়ুন |

বাংলা চলচ্চিত্রের এক অংশের শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্রের নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ ২ অক্টোবর দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এরপর আজ মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে এ সংগঠনটির নেতৃবৃন্দ।

আর এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সভাপতি নাসির উদ্দিন দিলু, সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, সদস্য চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শাকিব খান, কামাল মো. কিবরিয়া লিপু, নাদের চৌধুরী, অভিনেত্রী নূতন, প্রযোজক মো: ইকবাল, মোহাম্মদ হোসেন, অভিনেতা নাদের খানসহ আরও অনেকেই।
সে সময় গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এফডিসি প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন। এ জন্য আমরা সবাই তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমাদের ফোরামের আগামী দিনগুলো আরও সুন্দর হবে।’
‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ এ প্রযোজক নাসির উদ্দিন দিলুকে সভাপতি এবং কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন এ সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, ড্যানি সিডাক, নাদের খান ও সেলফি খান। সাংগঠনিক সম্পাদক এম ডি ইকবাল।
যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফারহান আমিন নতুন, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন ও কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আজিজ, ওমর সানী, অমিত হাসান, কাজী মারুফ, নানা শাহ তারিক, শিবা শানু, বিদ্যা সিনহা মিম, ববি, বুবলী, ডি. জে. সোহেল, হাফিজুর রহমান সুরুজ, বড়ুয়া মোনজিত ধীমান, সিরাজুল ইসলাম, অজিত নন্দী ও শাকিব খান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

একঝাঁক তরুণের হিং টিং ছট
৮ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com