Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

তারার স্টাইল
১:৪৩ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০১৭

একঝাঁক তরুণের হিং টিং ছট

টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ শবনম ফারিয়া, সাফা কবির ও শাহতাজ। এবার তারা অভিনয় করছেন ‘হিং টিং ছট সিজন-২’ নামের একটি ধারাবাহিক নাটকে। নাটকটির শুটিং করতে বর্তমানে এসব তারকা রয়েছেন থাইল্যান্ডে। চলতি মাসের শুরুতেই শুটিংয়ের জন্য সেখানে যান তারা। শুটিং শেষে আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে তাদের। নাটকটি পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব। এটি […]

একঝাঁক তরুণের হিং টিং ছট
অনলাইন ডেস্ক :
১ মিনিটে পড়ুন |

টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ শবনম ফারিয়া, সাফা কবির ও শাহতাজ। এবার তারা অভিনয় করছেন ‘হিং টিং ছট সিজন-২’ নামের একটি ধারাবাহিক নাটকে।

নাটকটির শুটিং করতে বর্তমানে এসব তারকা রয়েছেন থাইল্যান্ডে। চলতি মাসের শুরুতেই শুটিংয়ের জন্য সেখানে যান তারা। শুটিং শেষে আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে তাদের। নাটকটি পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।

এটি মূলত সিক্যুয়েল নাটক। এর আগে গত বছর নাটকটির প্রথম কিস্তি থাইল্যান্ডেই নির্মিত হয়েছিল। এবার চলছে দ্বিতীয় কিস্তি।

এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নাটকে কয়েকজন নতুন প্রজন্মের ছেলেমেয়ে রয়েছে। ভালো অভিনয় করছে তারা। শুটিংয়ের ফাঁকে ওদের সঙ্গে দারুণ সময় কাটছে। নাটকটি প্রচারে এলে দর্শকদের সাড়া পাবে আমার বিশ্বাস।’

নাটকে আরও অভিনয় করছেন মুমতাহিনা টয়া, মিশু সাব্বির, জোবান ও পিন্টু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, নাটকটির গল্প দারুণ। এ নাটকের মাধ্যমে সিনিয়রদের সঙ্গে আমাদের বন্ধুত্বটাও জমে উঠছে। সবাই খুব মজা করেই শুটিং করছি।’

শবনম ফারিয়া বলেন, ‘নাটকটির আগের কিস্তিতেও আমি ছিলাম। এবারও রয়েছি। একই জায়গায় শুটিং করছি। এবারের গল্পে ভিন্নতা রয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ শিগগির নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

এখন সবাই অনেক প্রফেশনাল: বিদ্যা
৯ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com