দেশদিগন্ত নিউজ ডেস্কঃ এ বছরই একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে উপন্যাস ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’। লেখালেখি করলেও ‘ক্লোজআপ ওয়ান তারকা’ সাজিয়া ইসলাম পুতুল মূলত গায়িকা হিসেবেই পরিচিত। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করা পুতুল এবার নতুন কোনও উপন্যাসে হাত দিচ্ছেন না, বের করছেন নতুন কোনও অ্যালবামও। নিজের বিয়ের খবরটাই জানিয়েছেন এই […]
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ এ বছরই একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে উপন্যাস ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’। লেখালেখি করলেও ‘ক্লোজআপ ওয়ান তারকা’ সাজিয়া ইসলাম পুতুল মূলত গায়িকা হিসেবেই পরিচিত।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করা পুতুল এবার নতুন কোনও উপন্যাসে হাত দিচ্ছেন না, বের করছেন নতুন কোনও অ্যালবামও। নিজের বিয়ের খবরটাই জানিয়েছেন এই উঠতি গায়িকা।
পুতুল নিজেই জানিয়েছেন, কানাডায় সরকারি চাকুরে বর নুরুল ইসলামের সঙ্গে আগামী ২০ মার্চ ঢাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের পিড়িতে বসছেন তিনি। বিয়ের আগের দিন হবে গায়ে হলুদ।
নুরুল ইসলামের ওয়েডিং ফটোগ্রাফির একটি এজেন্সি আছে। পুতুল জানান, আট মাস আগে বিয়ের প্রস্তাব আসে। পুরো ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। তিন দিন আগে দুজনের প্রথম দেখা।
পুতুল বলেন, ‘নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবার কাছে দোয়া চাই।’
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা দশের অন্যতম প্রতিযোগী ছিলেন সাহিত্য অনুরাগী পুতুল।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||