আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নেই।’ তিনি বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত।’ আজ রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ওবায়দুল […]
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নেই।’ তিনি বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত।’
আজ রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ওবায়দুল এই মন্তব্য করেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের (সবার জন্য সমান ক্ষেত্র) বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগও চায়, সবাই নির্বাচনে আসুক। কিন্তু যাঁরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাঁদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে।’
‘রাজনীতিতে আক্রমণ থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।’
দল ও জোটের প্রার্থীর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যাদের অবস্থান নির্বাচনী এলাকায় ভালো থাকবে, তারাই মনোনয়ন পাবে।’
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||