Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আওয়ামী লীগ
২:০৯ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজার-২ আসনে বাজিমাত করলেন শফিউল আলম চৌধুরী নাদেল | দেশদিগন্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন। উপজেলার ১০৩ টি ভোটকেন্দ্রে ৭২ হাজার ৭শ ১৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টায় ভোট গণনার পর উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা […]

মৌলভীবাজার-২ আসনে বাজিমাত করলেন শফিউল আলম চৌধুরী নাদেল | দেশদিগন্ত
মাহদী হাসান কামাল
১ মিনিটে পড়ুন |

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন। উপজেলার ১০৩ টি ভোটকেন্দ্রে ৭২ হাজার ৭শ ১৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টায় ভোট গণনার পর উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নাদেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫শ ৫২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪শ ৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬শ ৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫শ ৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩শ ৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩শ ৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১শ ৬১ ভোট।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com