Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

ক্রিকেট
৫:৩৪ অপরাহ্ণ, ২২ জুন ২০১৭

ভিলিয়ার্স ফিরলেও ফিরলো না আফ্রিকা

রানে ফিরলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু জয়ে ফিরলো না দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকেই এবার লজ্জাজনকভাবে বিদায় নেয় প্রোটিয়ারা। এরপর শুরু করেছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর প্রথমটিতেই বিধ্বস্ত হলো দক্ষিণ আফ্রিকা। তাদেরকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। জয় নিশ্চিত করার পরও ইংল্যান্ডের হাতে বাকি ছিল ৩৩ বল। এতে তিন ম্যাচের […]

ভিলিয়ার্স ফিরলেও ফিরলো না আফ্রিকা
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |

রানে ফিরলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু জয়ে ফিরলো না দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকেই এবার লজ্জাজনকভাবে বিদায় নেয় প্রোটিয়ারা। এরপর শুরু করেছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর প্রথমটিতেই বিধ্বস্ত হলো দক্ষিণ আফ্রিকা। তাদেরকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। জয় নিশ্চিত করার পরও ইংল্যান্ডের হাতে বাকি ছিল ৩৩ বল। এতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলো স্বাগতিকরা। সাউদাম্পটনের দ্য রোজ বলে টস জিতে আগে ব্যাটে গিয়ে ৩ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা। উদ্বোধনী জুটিতে ৪.১ ওভারে ৪৫ রান যোগ করেন জেসন রয় ও অ্যালেক্স হেলস। রয় ২ ছক্কা ও ৩ চারে মাত্র ১৪ বলে ২৮ রানে ফেরেন। এরপর হেলস ও জনি বেয়ারস্টো ১০.২ ওভারে ৯৮ রানে অবিচ্ছিন্ন থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। হেলস ৩৮ বলে ৪৭ ও বেয়ারস্টো ৩৫ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ৬ চার। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে যায় পাকিস্তানের কাছে। তবে সেই ক্ষত শুকিয়ে বড় জয়ে নতুন মিশন শুরু করলো তারা।
এদিন ব্যাট হাতে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৩২ রানে ৩ উইকেট হারায় তারা। প্রথম বলেই ফেরেন জে জে স্মুটস। এরপর রেজা হেনড্রিকস ৩ ও ডেভিড মিলার ফেরেন ৯ রানে। তবে চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন এবি ডি ভিলিয়ার্স ও ফারহান বেহার্ডিন। ১৫.৫ ওভারে ১১০ অবিচ্ছিন্ন থেকে ইনিংস শেষ করেন তারা। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে মলিন ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তিন ম্যাচে করেন ৪, ০ ও ১৬ রান। কিন্তু রানখরা কাটিয়েছেন তিনি। এদিন ২ ছক্কা ও ৪ চারে ৫৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। আর বেহার্ডিন ২ ছক্কা ও ৪ চারে অপরাজিত থাকেন ৬৪ রান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com