Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৪:১০ অপরাহ্ণ, ১৮ জুন ২০১৭

মার্কিন রণতরীর নিখোঁজ ৭ নাবিকের মরদেহ উদ্ধার

জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনায় মার্কিন নৌবাহিনীর নিখোঁজ সাত নাবিকের মরদেহ উদ্ধার রোববার সকালে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত রণতরীর একাংশে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করেন। মার্কিন নৌবাহিনী ও জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানায়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলো জাপানি হাসপাতালে নেওয়ার […]

মার্কিন রণতরীর নিখোঁজ ৭ নাবিকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |

জাপানের উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনায় মার্কিন নৌবাহিনীর নিখোঁজ সাত নাবিকের মরদেহ উদ্ধার
রোববার সকালে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত রণতরীর একাংশে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করেন। মার্কিন নৌবাহিনী ও জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানায়।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহগুলো জাপানি হাসপাতালে নেওয়ার পর পরিচয় শনাক্তের কাজ করা হবে।
স্থানীয় সময় শনিবার ভোরে টোকিও উপসাগরের দক্ষিণে বন্দরনগরী ইয়োকোসুকার কাছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে যুক্তরাষ্ট্রের সাত নাবিক নিখোঁজ ছিলেন এবং কমান্ডিং অফিসারসহ অন্তত তিনজন আহত হওয়ার খবর জানিয়েছিল বিবিসি ও সিএনএন।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, মিসাইলবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড সাইডে পানির ওপরে ও নিচে উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’টি জাহাজের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ডেস্ট্রয়ার ফিটজেরাল্ডের কমান্ডিং কর্মকর্তা ব্রেইস বেনসনও রয়েছেন। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। নিখোঁজ নৌ-সেনাদের খোঁজে সাগরে তল্লাশি চলছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালন প্রধান অ্যাডাম জন রিচার্ডসন বলেন, ফিটজেরাল্ডের ক্রু এবং তাদের পরিবারের পাশে তারা আছেন।
কোন পরিস্থিতিতে জাহাজ দু’টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। তদন্ত শেষ হলে বিষয়টি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জাপানের বৃহত্তম দু’টি কনটেইনার পোর্ট টোকিও ও ইয়োকোহামামুখী জাহাজ চলাচলের কারণে টোকিও উপসাগরে ঢোকার জলপথটি বাণিজ্যিক জাহাজের আনাগোনায় ব্যস্ত থাকে। এই জলপথেই জাহাজ দু’টির সংঘর্ষ হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে বোঝা গেছে, কনটেইনারবাহী ৩০ হাজার টনি এসিএক্স ক্রিস্টালের সম্মুখভাগের একপাশ ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড পাশে আঘাত করেছে। এতে এসিএক্স ক্রিস্টালের পোর্ট বো অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তিনগুণ ওজনের বাণিজ্যিক জাহাজটির আঘাতে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com