নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ । ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছে। গত ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির […]
আবু সাঈদ আহমেদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ । ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছে।
গত ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
আবু সাঈদ আহমেদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি দীর্ঘ ১৭ বছর (২০০৬-২০২৩) অত্যন্ত সফলতার সাথে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদায়) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় রাজনীতি ও সমাজসেবায়ও তার ব্যাপক পরিচিতি রয়েছে।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি মনোনীত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু সাঈদ আহমেদ বলেন, “যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আমাকে সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আমি চির কৃতজ্ঞ।”একই সাথে তিনি নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ পূর্ণাঙ্গ কমিটির সকল স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |