Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
৪:৪৩ পূর্বাহ্ণ, ২১ জুন ২০২৬

ব্যারিস্টার মো: আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মাহিদুর রহমান

ব্যারিস্টার মো: আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মাহিদুর রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো: আবদুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি মাহিদুর রহমান। […]

ব্যারিস্টার মো: আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মাহিদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ব্যারিস্টার মো: আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মাহিদুর রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো: আবদুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি মাহিদুর রহমান।

শনিবার রাতে এক শুভেচ্ছা বার্তায় মাহিদুর রহমান বলেন, ব্যারিস্টার মো: আবদুস সালামের নেতৃত্ব, দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক-সামাজিক অভিজ্ঞতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, মানবিক সেবা, দুর্যোগ মোকাবেলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে তার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন মাত্রা যোগ করবে।

মাহিদুর রহমান ব্যারিস্টার মো: আবদুস সালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা প্রত্যাশা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com