গত ২৫ শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী রুমখী ব্যার্নাজীর কোরিওগ্রাফিতে চন্দ্রালিকা নৃত্যনাট্যের মধ্যে দিয়ে পর্তুগালের লিসবনে উদযাপিত হয়েছে। জমকালো উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। লিসবনে ঝংকার নৃত্য স্কুলের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজনে প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনুষ্ঠানে […]
গত ২৫ শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী রুমখী ব্যার্নাজীর কোরিওগ্রাফিতে চন্দ্রালিকা নৃত্যনাট্যের মধ্যে দিয়ে পর্তুগালের লিসবনে উদযাপিত হয়েছে।
জমকালো উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী।
লিসবনে ঝংকার নৃত্য স্কুলের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজনে প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত,চীন ও পর্তুগালসহ বিভিন্ন দেশের সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণ পুরো আয়োজনকে পরিণত করে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায়। দর্শকভর্তি মিলনায়তনে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে উপভোগ করেন বাঙালির শিল্প ও ঐতিহ্যের সৌন্দর্য।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিশিষ্ট কোরিওগ্রাফার রুমকি ব্যানার্জির কোরিওগ্রাফিতে চন্দ্রালিকা নৃত্যনাট্যের পরিবেশনা হয়।
জমকালো উৎসবমুখর নৃত্যনাট্য দর্শকদের মুগ্ধ করে। নৃত্য ও নাট্যরূপের মাধ্যমে মানবতা, আত্মমর্যাদা ও সমাজচেতনার যে বার্তা তুলে ধরা হয়, তা উপস্থিত দর্শকদের মাঝে গভীর আবেগের সৃষ্টি করে।
প্রবাসে বসে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।